৬২ জেলায় শনাক্ত এক অঙ্কের ঘরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৮:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:৫৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৩০০ এর নিচে রোগী কমার সঙ্গে সঙ্গে দৈনিক শনাক্ত হার নেমে এসেছে দুই এর নিচে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, এ সময়ে রোগী শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ। অধিদফতর জানাচ্ছে, দেশের ৬৪ জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় মাত্র দুই জেলায় রোগী শনাক্ত সংখ্যা দুই অঙ্কের ঘরে। বাকি ৬২ জেলায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এক অঙ্কের ঘরে।

দুই জেলার মধ্যে  ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় ১৭৫ জন আর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন ২২ জন।

এছাড়া ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট, রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত নেই।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি