এসএমএসের জন্য ধৈর্য ধরতে বললো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৫:৩৭আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:৩১

করোনার টিকা নিতে চেয়ে নিবন্ধন করেও যারা এসএমএস পাননি তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘যাদের এখনও এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।’

আজ রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনলাইন বুলেটিনে তিনি এ আহ্বান জানান। 

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, দেশে করোনাভাইরাসের টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ, তাদের মধ্যে ২ কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির কোনও বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি।  যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।’

সংক্রমণের নিম্নগতি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ হলেও এতে ‘আত্মতুষ্টির কোনও কারণ নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সব রকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

/জেএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৯ জনের প্রাণ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বশেষ খবর
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পক্ষে যেসব যুক্তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পক্ষে যেসব যুক্তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি