প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে দেওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৮ সেপ্টেম্বর সারাদেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওইদিন সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

২৮ সেপ্টেম্বরের আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এই কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান