৩৬ জেলায় শনাক্ত নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:৪৫

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৭ জন। এ সময়ে করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে করোনায় একাধিক রোগী শনাক্ত হয়েছে দুই জেলায়। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২৬ জেলায় আর নতুন করে কেউ শনাক্ত হয়নি ৩৬ জেলায়।

অধিদফতরের তথ্যানুযায়ী, একাধিক রোগী শনাক্ত ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলা আর গাজীপুর।

যে ৩৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়নি সেগুলো হলো- ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও জামালপুর; চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর; রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট; রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও নীলফামারী; খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা; বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

৬ জেলায় ৭ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায়  মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন তিনজন। বাকি চারজনের মধ্যে রংপুর বিভাগে দুজন আর খুলনা ও সিলেট বিভাগের আছেন একজন করে। সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচজনের। বাকি দুজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

ঢাকা বিভাগের তিনজনের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় দুজন আর গোপালগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে একজনের। বাকি চারজনের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় দুজন, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় একজন ও সিলেট বিভাগের সিলেট জেলায় একজনের মৃত্যু হয়েছে।

অর্থাৎ দেশের ৬৪ জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। বাকি ৫৮ জেলায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের