পশ্চিমাদের অনুমান ভুল প্রমাণ করেছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৬:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬:২৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ যে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা অনেকেই আগে ভাবেনি। অক্সফোর্ডের বিশেষজ্ঞসহ অনেক পশ্চিমা বিশেষজ্ঞ বলেছিলেন, হাজার হাজার মানুষ মারা যাবে বাংলাদেশে। পথেঘাটে লোক মরে পড়ে থাকবে। তাদের অনুমান ভুল প্রমাণ হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ডার্মাটোলজি কনফারেন্স উদ্বোধনের সময় একথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আজ বাংলাদেশে করোনায় মৃত্যুর হার যে এক ডিজিটে আছে, এই কনফারেন্সই সেটার প্রমাণ। আজ যদি করোনা নিয়ন্ত্রণে না থাকতো তবে আমাদের কলকারখানা, ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকতো। পৃথিবীর সব দেশ অর্থনীতির প্রবৃদ্ধিতে মাইনাসে চলে গেছে। বাংলাদেশ একমাত্র দেশ যার প্রবৃদ্ধি প্লাসে আছে। এটা সম্ভব হয়েছে করোনা নিয়ন্ত্রণে থাকায়।

তিনি আরও বলেন, করোনা এমনিতেই নিয়ন্ত্রণে থাকে না। অনেক কাজ করতে হয়েছে। অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ শিকদার।

/এসও/এফএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের