‘এনআইসিইউ থেকে বের করে দেওয়ার’ পর শিশুর মৃত্যু, হাসপাতাল মালিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ১৬:৪৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৬:৪৮

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করা টাকা দিতে না পারায় এনআইসিইউ থেকে ৬ মাস বয়সী দুই শিশুকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর শ্যামলীর ‘আমার বাংলাদেশ হসপিটাল’ এর বিরুদ্ধে। পরে শিশু দুটির মধ্যে একটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই হাসপাতালের মালিক গোলাম সারোয়ারকে শুক্রবার (৭ জানুয়ারি) আটক করেছে র‌্যাব।  

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা জানান, গত ৩১ ডিসেম্বর ৬ মাস বয়সী জমজ দুই সন্তানকে নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যান মা আয়েশা। তাদের ঠান্ডাজনিত সদস্যা ছিল। পরে সন্তানদের জন্য এনআইসিইউ এর প্রয়োজন পড়ে। সোহরাওয়ার্দী হাসপাতালে এনআইসিইউ খালি ছিল না। এর পর আয়েশা দালাল চক্রের মাধ্যমে দুই সন্তানকে আমার বাংলাদেশ হাসপাতালে ভর্তি করেন। 

পরে হাসপাতাল কর্তৃপক্ষের ১ লাখ ১৬ হাজার টাকা বিলের প্রেক্ষিতে ৫০ হাজার ৫০০ টাকা জমা দেন আয়েশা। আরও টাকা জমা দেওয়ার কথা বললে তিনি কিছুটা সময় চান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তা মানতে রাজি হয়নি। ৬ জানুয়ারি এনআইসিইউ থেকে দুই শিশুকে বের করে দেওয়ার পর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে এক শিশুর মৃত্যু হয় এবং অপর শিশু বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
সর্বশেষ খবর
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী