দেশের বাজারে ফাইজারের অ্যান্টি-কোভিড ট্যাবলেট ‘জুপিটাভির’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ২০:২২ আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২১:০৭

দেশের অন্যতম ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস  কোভিড-১৯ এর চিকিৎসার জন্য  ফাইজার-এর মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দিয়েছে। ‘জুপিটাভির’ ব্রান্ড নামে ওষুধটি বাজারজাত শুরু করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বুধবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইনসেপ্টা জানায়, ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ) প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের মৃদু থেকে মাঝারি কোভিড-১৯ সংক্রমণের চিকিৎসার জন্য  ওষুধটির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) কোভিড-১৯ চিকিৎসার জন্য মুখে খাওয়ার প্রথম ওষুধ হিসাবে ওষুধটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

ইনসেপ্টা বলছে , এই ওষুধটি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু প্রতিরোধে প্রায় ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী ওষুধটি করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রন-এর  বিরুদ্ধেও কার্যকর।

জুপিটাভিরে দুই ধরনের ওষুধ রয়েছে- নির্মাট্রেলভির এবং রিটোনাভির। নির্মাট্রেলভিরের সঙ্গে অবশ্যই  রিটোনাভির সেবন করতে হবে। নির্মাট্রেলভিরের দুটি ট্যাবলেট এবং রিটোনাভিরের একটি ট্যাবলেট একসঙ্গে দিনে দুবার করে মোট পাঁচ দিন সেবন করতে হবে। জুপিটাভির শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে এবং কোভিড-১৯ শনাক্তের পর যত দ্রুত সম্ভব এবং লক্ষণ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে জুপিটাভির সেবন শুরু করলে কার্যকর ফলাফল পাওয়া যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাঈদ খোকনের তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড আবদন 
সাঈদ খোকনের তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড আবদন 
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন