স্বাস্থ্যসেবার ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ২৩:০৬ আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২৩:০৬

স্বাস্থ্যসেবার ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৮ জানুয়ারি) প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সদ্য স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হওয়ার পর অর্থের জোগান একটা বড় বিষয়। সে জন্য স্বাস্থ্য খাতে এমন সব ব্যবস্থা নেওয়া উচিত যাতে এ সেবার খরচ আমরা যৌক্তিক পর্যায়ে রাখতে পারি। অসংক্রামক রোগ এখন যত কমিয়ে রাখতে পারবো স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ তত কম থাকবে।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলন ২৮ জানুয়ারি শেষ হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে এ সম্মেলনের আয়োজন করে।

ডা. দীপু মনি বলেন, আমাদের নতুন কারিকুলামে স্বাস্থ্য সুরক্ষা যোগ করতে যাচ্ছি। সাস্থ্য সুরক্ষার বিষয় কারিকুলামে যুক্ত হলে আমাদের নতুন প্রজন্ম অনেক সচেতন হবে, বেশি সুস্থ থাকবে।

তিনি বলেন, অসংক্রামক রোগ, যেগুলো প্রতিরোধ করা যায়, আমার যদি সেগুলো প্রতিরোধ করি, তবে একটা সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। অসংক্রামক রোগ প্রতিরোধ এবং কেয়ারের ক্ষেত্রে আমরা অনেক বেশি এগোতে পারবো।

দেশে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কমেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সফলভাবে করোনা মোকাবিলা করছি। কোভিড টিকা দিচ্ছি। সংক্রামক ব্যাধির ক্ষেত্রে আমার ভালো করছি।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী ঢাকা ডিক্লারেশন ঘোষণা করেন। আগামী বছরের ১ থেকে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় অসংক্রামক রোগ প্রতিরোধ সম্মেলনের সময় নির্ধারণ করে ঢাকা ডিক্লারেশন করা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ন্যাশনাল এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছে। সংগঠনের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক হাসান সোহেলের হাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সম্মাননা তুলে দেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, নাশ্যনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইউনিসেফ বাংলাদেশ-এর স্বাস্থ্য ব্যবস্থাপক ডা. জিয়াউল মতিন, আইসিডিডিআর,বি’র সিনিয়র ডিরেক্টর শামস এল আরেফিন, আইসিডিডিআর,বি’র অসংক্রামক রোগ বিভাগের প্রধান ও অর্গানিইজিং কমিটির সায়েন্টিফিক সেক্রেটারি ডা. আলিয়া নাহিদ, অ্যামিনেন্সে ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ও অর্গানিইজিং কমিটির মেম্বার সেক্রেটারি ডা. শামীম হায়দার তালুকদার। সঞ্চালনায় ছিলেন ইএএসডির উপদেষ্টা ডা. আব্দুন নুর তুষার।

/জেএ/এফএ/
সম্পর্কিত
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
অনিশ্চয়তায় স্কুল ড্রেস-জুতা বিতরণ, অপেক্ষা জানুয়ারির
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন