এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৭৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৭:৪২ আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৭:৪২

করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউয়ের স্রোতে রোগী সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে শনাক্তের হার ও মৃত্যু। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু, রোগী শনাক্ত, নমুনা পরীক্ষা এবং সুস্থ হওয়া রোগীর সংখ্যা সবই বেড়েছে।

সোমবার ( ৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক লাখ ১৯৬ জন। আগের সপ্তাহে  (১৭ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) শনাক্ত হয়েছিলেন ৬৭ হাজার ৪২৫ জন। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে ৪৮ দশমিক ছয় শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪০ জনের। আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ৭৯ জন। অর্থাৎ, মৃত্যু বেড়েছে ৭৭ দশমিক দুই শতাংশ।

নতুন শনাক্ত এবং মৃত্যুর পাশাপাশি গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনার নমুনা পরীক্ষা এবং সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ১৬ হাজার ৪৪৪টি।আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল দুই লাখ ৫৫ হাজার ৪৫৫টি। নমুনা পরীক্ষা বেড়েছে ২৩ দশমিক নয় শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন আট হাজার ৭৮৪ জন। তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন তিন হাজার ৯৬৮ জন। তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন এক হাজার ৯৮৮ জন। অর্থাৎ, সুস্থ হওয়া রোগীর হার বেড়েছে ১২১ দশমিক চার শতাংশ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ