অ্যান্টিভাইরাল ওষুধের অপব্যবহার যেন না হয়: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪১ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪১

করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (৬ ফেব্রুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক মো. নাজমুল ইসলাম এমন পরামর্শ দেন।

তিনি বলেন, ‘করোনাকালে অনেক অ্যান্টিভাইরাল ওষুধ আবিষ্কার হয়েছে। বাংলাদেশেও সেগুলো ব্যবহার করা হচ্ছে। তবে আমরা আবেদন রাখতে চাই, সুনির্দিষ্ট ইনডিকেশন ছাড়া কোনও অবস্থাতেই যেন এ ধরনের গুরুত্বপূর্ণ ওষুধগুলো যেন ব্যবহার করা না হয়, অপব্যবহার করা না হয়।’

শনাক্তের বিপরীতে মৃত্যুর হার প্রত্যাশার চেয়ে অনেক বেশি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবার স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মেনে চলতে উৎসাহিত করার বিষয়ে জোর দেওয়ার সময় হয়েছে।’

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ‘ভেঙে পড়তে পারে’ বলে আশঙ্কা করা হচ্ছিলো। তবে টিকাদান কর্মসূচি চললে এমন আশঙ্কা থাকবে না বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। ডা. নাজমুল বলেন, ‘হাসপাতালগুলো সেবার ওপর মাত্রাতিরিক্ত চাপ এখনও তৈরি হয়নি। টিকাদান কর্মসূচি যেভাবে চলছে, আমরা নিশ্চিত, হাসপাতালগুলোর ওপর যে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেটি হবে না।’

সম্প্রতি করোনার নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও সতর্ক থাকতে বলেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র। তিনি বলেন, ‘গত ১ সপ্তাহে সংক্রমণের যে চিত্র ছিল, গত ২ দিনে আমরা কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখেছি। সঠিকভাবে নিম্নমুখী কি না এটি এখনো বলার সময় হয়নি। এ সময় আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেই।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের মঙ্গলের জন্য সব কিছু, তাই স্বাস্থ্যবিধি মেনেই যেন কর্মসূচি পালন করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাকে প্রতিরোধ করা সম্ভব।’

/জেএ/ইউএস/
সম্পর্কিত
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
সর্বশেষ খবর
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট