পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু করবে দেশের ১৫ হাসপাতাল

শফিকুল ইসলাম
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮

আন্তর্জাতিকভাবে নির্ধারিত আদর্শ মান বজায় রেখে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু করবে দেশের ১৫টি সরকারি হাসপাতাল। এ লক্ষ্যে ‘হাসপাতালভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। ২১৪ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

১৫টি হাসপাতাল হলো– শেরে বাংলা নগরস্থ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মুন্সীগঞ্জ সদর হাসপাতাল, বান্দরবান জেলা সদর হাসপাতাল, লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল, ঝিনাইদহ সদর হাসপাতাল, বাগেরহাট সদর হাসপাতাল, লালমনিরহাট জেলা সদর হাসপাতাল, জয়পুরহাট আধুনিক সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পঞ্চগড় সদর হাসপাতাল, পিরোজপুর সদর হাসপাতাল ও শেরপুর সদর হাসপাতাল।

সূত্র জানিয়েছে, ‘হাসপাতালভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা’ প্রকল্প কার্যক্রমের আওতায় ৪৫টি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং ১৫টি এ, বি, সি ক্যাটাগরিভুক্ত অনাবাসিক ভবন বা স্থাপনা নির্মাণ করা হবে। সব মিলিয়ে এসব স্থাপনার মোট আয়তন দাঁড়াবে ৪১ হাজার ৮০৩ বর্গমিটার। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক সেবাসহ যানবাহন ভাড়া ও আউটসোর্সিং সেবা নেওয়ার পাশাপাশি আসবাবপত্র, কম্পিউটার ও অফিস সরঞ্জাম কেনা হবে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল ‘হাসপাতালভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন করা হয়েছে এটি।

মেডিক্যাল বর্জ্য

কমিশন আরও জানিয়েছে, সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকারি হাসপাতালগুলোর বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এগুলোর পরিশোধন, পুনঃপ্রক্রিয়াকরণ, পরিবহন ও ভাগাড়ীকরণের ক্ষেত্রে একটি যথোপযুক্ত, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী কৌশলের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে এই প্রকল্পটি সঙ্গতিপূর্ণ।

একনেকে উপস্থপনের আগে পরিকল্পনা কমিশনের মতামতে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর কোনও বিরূপ প্রভাব ছাড়াই বিভিন্ন চিকিৎসা বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও অপসারণের সক্ষমতা তৈরি হবে এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ, পরিচ্ছন্ন ও সংক্রমণমুক্ত পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করা যাবে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের ডিসেম্বরে বাস্তবায়িত হবে এটি।

এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ এই প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে। তার আশা, এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পরিবেশ ও মানুষের স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত সৃষ্টি হবে।

/জেএইচ/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ