মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

যশোর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৪:১৬ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৪:১৬

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনির বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও ঘটনাস্থলে কর্মরত শ্রমিকেরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে কোদালের কোপ মাটির নিচে থাকা বোমায় লাগলে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুই শ্রমিক আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, গত কয়েক দিনে যশোর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
কুষ্টিয়া জেলা কারাগার ফটকে ককটেল নিক্ষেপ
পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ, এএসপি আহত
এক সরকারি হাসপাতালে হঠাৎ দুদকের অভিযান, যেসব জালিয়াতি ধরা পড়লো
সর্বশেষ খবর
ডা. মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ডা. মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ২০২৬ পরবর্তী সংকট
নব্য-উদারনৈতিক আইনি বৈধতা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ২০২৬ পরবর্তী সংকট
ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি
ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন