টিকা দেওয়া হচ্ছে আজও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৭

দেশে প্রথমবারের মতো আজ শুক্রবারও (২৫ ফেব্রুয়ারি) করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন টিকা নেওয়ার জন্য কোনও রেজিস্ট্রেশন দরকার হবে না। কেবল মোবাইল নম্বর দিয়ে টিকা দেওয়া হবে।

শুক্রবারে কেন টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, টিকা কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারিতেও প্রচুর পরিমাণে টিকা দেওয়া হবে। মানুষের টিকা নেওয়ার চাপ রয়েছে তাই শুক্রবারও টিকা কেন্দ্রগুলো খোলা থাকবে।

স্বাস্থ্য অধিদফতর আগেই জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকার প্রথম ডোজের কার্যক্রম শেষ হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে বলে জানান।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম