৩৫ জেলায় নতুন রোগী নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৭:০৭ আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:০৭

গত ২৪ ঘণ্টায় করোনায় চলতি বছরের সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। সেইসঙ্গে শনাক্ত রোগী সংখ্যা নেমে এসেছে চারশো-এর নিচে। যদিও মৃত্যু বেড়ে ফের দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।

গত ২ মার্চ স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘দেশে বর্তমানে করোনায় নতুন রোগী ও রোগী শনাক্তের হার কমছে, বর্তমানে করোনার স্বাভাবিক পরিস্থিতির কাছাকাছি রয়েছে বাংলাদেশ।’

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত হয়েছেন ৩৬৮ জন, আর মারা গেছেন ১৩ জন।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে তিন অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়, ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়।

বাকি ৬৩ জেলার মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে তিন জেলায়। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২৫ জেলায় আর নতুন রোগী শনাক্ত হয়নি দেশের ৩৫ জেলায়।

দুই অঙ্কের ঘরে রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের গাজীপুর ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি
এইডসের ‘রেডজোন’ সিরাজগঞ্জ, আক্রান্ত ২৫৫ জন, আছে শিক্ষার্থীও
উত্তরায় বিমান বিধ্বস্ত ডিএনএ টেস্টে ৫ শিশুর পরিচয় শনাক্ত: সিআইডি
সর্বশেষ খবর
রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি
রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ