গত সপ্তাহে করোনায় মারা যাওয়া ৪২ শতাংশ টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৯:৩০আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৯:৩০

করোনায় গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে ৫০ শতাংশ। যারা মারা গেছেন তাদের ৪২ দশমিক তিন শতাংশই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (৭ মার্চ-১৩ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। তার আগের সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) মারা গিয়েছিলেন ৫২ জন।

গত সপ্তাহে যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে ১১ জনই টিকা নেননি। যে ১৫ জন টিকা নিয়েছিলেন তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ছয় জন, দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৯ জন।

যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ৫ জন। তাদের মধ্যে ৫০ শতাংশই অন্য রোগে আক্রান্ত ছিলেন। সবচেয়ে বেশি আক্রান্ত ছিলেন ডায়াবেটিসে— ৬৯ দশমিক দুই শতাংশ। উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন ৬১ দশমিক পাঁচ শতাংশ।

আরও আক্রান্ত ছিলেন বক্ষব্যাধি, হৃদরোগে, কিডনি, স্ট্রোক, নিউরোলজিক্যাল ও থাইরয়েড সংক্রান্ত রোগে। অনেকেই আবার একাধিক রোগে আক্রান্ত ছিলেন।

/জেএ/এফএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান