এমবিবিএসে উত্তীর্ণ ৭৯ হাজার ৩৩৭, এগিয়ে মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৪:০৫আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:১৮

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এদের মধ্যে মেয়ে উন্নীত হয়েছেন ৪৪ হাজার ৫০৪ জন (৫৬ দশমিক ০৯ শতাংশ) এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩ দশমিক ৯১ শতাংশ)।

মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরে এ ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যালে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন; যা বিগত যেকোনও বছরের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

এবছর সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। যাদের মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে।

বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম