সৈয়দপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ২১:০৫আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২১:০৫

নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রবিবার (১৪ জুলাই) বিকালে শহরের কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগে নিজের স্বাস্থ্যও পরীক্ষা করান। 

সেখানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক তাকে স্বাগত জানান। একই সময় সংসদ সদস্য মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানান এবং একটি তথ্যবহুল ফাইল মন্ত্রীকে দেন।

মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওষুধ ডিপোসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটির বিষয়ে আমি সবকিছু অবগত আছি। হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়াও হাসপাতালের লোকবল সংকট নিরসন, বিভিন্ন ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের যে সমস্যা আছে তা শিগগিরই সমাধান করা হবে।’ এসব বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলমকে তার মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়াও, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী