একসপ্তাহে মৃত্যু কমেছে ৭৫ শতাংশ, শনাক্ত ৩৯ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৮:৫৮আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৮:৫৮

টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪ জন। গতকাল ৪২ জন শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেই হিসাবে আজ শনাক্ত কিছুটা বেড়েছে।

দেশে এখন করোনা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানায়, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন শনাক্ত কমেছে, কমেছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এবং নমুনা পরীক্ষার সংখ্যাও। তবে কমেছে মৃত্যু।

সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে (৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন চার জন। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু কমেছে ৭৫ শতাংশ।

গত সপ্তাহে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৫ জন এবং তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ৪৮৮ জন। অর্থাৎ, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নতুন শনাক্ত রোগীর হার কমেছে ৩৯ দশমিক ৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৩০৫টি এবং তার আগের সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৫৬ হাজার ৯২০টি।

অর্থাৎ, গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষার হার কমেছে ২৩ দশমিক ৯ শতাংশ।

সেইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ১৩০ জন আর তাগের সপ্তাহে সুস্থ হয়ে উঠেছিলেন ৭০৬ জন। সেই হিসাবে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় সুস্থ হওয়া রোগীর হার কমেছে ১০ দশমিক ১ শতাংশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী