বেশি প্রাদুর্ভাব এলাকাগুলোয় অগ্রাধিকার ভিত্তিতে কলেরার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১৩:১০ আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৪:০০

ক্রমেই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে কলেরার টিকাদান কার্যক্রম হাতে নিয়েছে সরকার। যেসব এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে গত সপ্তাহে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, ডায়রিয়া মোকাবিলায় রাজধানীর ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তঃসত্ত্বা নারী ছাড়া ১ বছর বয়স থেকে শুরু করে সববয়সী মানুষকে এ টিকা দেওয়া হবে। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে, আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুনে।

আজ সেই কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘(কলেরার) টিকা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।‌‌’

এসময় করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনার সময় কাটিয়ে উঠে স্বাভাবিকভাবেই ফিরছে সবকিছু।’ যারা এখনও করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি, তাদের সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি করোনাভাইরাসের টিকা ক্রয় সম্পর্কিত টিআইবির প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বিষয়ে প্রেস কনফারেন্স ডেকে বিস্তারিত জানানো হবে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। 

আরও পড়ুন:

দেশজুড়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব কেন?

/জেএ/ইউএস/
সম্পর্কিত
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ