ঢামেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ১৬:০৪আপডেট : ০৩ মে ২০২২, ১৭:৩৯

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রোগী এবং স্বাস্থ্য কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। মঙ্গলবার (৩ মে) দুপুরের দিকে তারা ঢামেকের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন আহমেদুল কবীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম ঢামেক হাসপাতাল পরিদর্শন করেন। তারা চিকিৎসক, নার্স এবং রোগীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় রোগীদের জন্য সরবরাহকৃত উন্নত মানের খাবার নিয়েও সন্তোষ প্রকাশ করেন।

এসময় ঢামেকের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢামেক তার সেরা সেবাটাই নিশ্চিত করতে চায়। ঢামেকের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ঢামেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা

দুপুরে খাবারের তালিকায় ছিল পোলাও, দুই পদের মাংস, কোরমা, সালাদ, ফল। সকালে দেওয়া হয় সেমাইসহ অন্যান্য নাস্তার আইটেম।

এছাড়া ঈদের দিনেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখেছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী