আইসিডিডিআর,বিতে ৮ দিনে চার হাজার ডায়রিয়া রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৭:৫১ আপডেট : ০৮ মে ২০২২, ১৭:৫১

রাজধানীসহ আশপাশের এলাকায় ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও দৈনিক আক্রান্ত হয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ- আইসিডিডিআর,বি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বর্তমানে চারশ’ ছাড়িয়েছে। হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, এই হাসপাতালে প্রতি দিন ৩০০-৩৫০ রোগী ভর্তি হন। এটা  স্বাভাবিক সংখ্যা। এ কারণে বর্তমান পরিসংখ্যান বলছে— ডায়রিয়ার প্রকোপ এখনও কিছুটা থেকে গেছে।   

আইসিডিডিআর,বি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ মে থেকে ঈদের ছুটিসহ এখনও পর্যন্ত ৩ হাজার ৯৮২ জন  ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতালটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মে ৬৩১ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এরপর ২ মে ৫৫৯ জন, ঈদের দিন ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং ৫ মে ৫৪৭ জন, ৬ মে ৪৫৭ জন, ৭ মে ৪৭২ জন এবং ৮ মে দুপুর ২টা পর্যন্ত ২৪৬ জন  রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। এর পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও  বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন। তবে ৮ এপ্রিলের পর হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে। এরপর ১৪ এপ্রিল দীর্ঘ একমাস পর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারের নিচে নেমে আসে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা
ঈশ্বরদীতে ডায়রিয়ায় আরেক নারী শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ