৪ দিনে এক হাজারের বেশি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ২৩:১৪ আপডেট : ৩০ মে ২০২২, ২৩:১৪

দেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদফতরের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে রবিবার (২৯ মে)। সব মিলিয়ে গত চারদিনে সারাদেশে এক হাজার ১৪৯টি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  সোমবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্য থেকে এসব জানা যায়।

তথ্য বলছে, গত চার দিনের অভিযানে ঢাকা বিভাগে ২৮৬টি, চট্টগ্রামে ১৯০টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫টি এবং খুলনায় ৩০৩টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৩টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন শর্ত পূরণ করলে স্বাস্থ্য অধিদফতরের চলমান অভিযানে বন্ধ হয়ে যাওয়া ক্লিনিকগুলোর নিবন্ধন পুর্নর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নিবন্ধিত হাসপাতালগুলোতেও অভিযান চলবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, ন্যূনতম শর্তপূরণ করলে বন্ধ ক্লিনিকের নিবন্ধনের বিষয়টি বিবেচনা করা হবে। অভিযান চালানো হবে নিবন্ধিত হাসপাতালগুলোতেও। এরপর মানভেদে করা হবে শ্রেণিবিন্যাস। এছাড়া অনিয়ম রোধে শিগগিরই বৈধ হাসপাতালেও অভিযান চালানো হবে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ