করোনা আবার ঊর্ধ্বমুখী, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৩:৫৪আপডেট : ১৩ জুন ২০২২, ১৪:০৯

দেশে গত কয়েকদিন ধরে আবারও করোনাভাইরাসের সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য সবাইকে সতর্ক করে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা কিছুটা বেড়েছে। গতকাল (রবিবার) শনাক্ত রোগী ছিল ১০৯ জন। কোভিড এখনও নির্মুল হয়নি। এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যেকোনও সময় অস্বাভাবিক হতে পারে। ইতোমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।’

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন সবাইকে আগের মতো স্বাস্থ্য সচেতন হতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে।’

যারা এখনও করোনা প্রতিরোধী টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাবিশ্বে যে কয়টি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ পঞ্চম। আর এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেই এখন দেশের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা গত অর্থবছরের তুলনায় ৪ হাজার কোটি টাকা বেশি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও খাতটিতে এবছর ৫ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান