ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ‘প্রিভেন্টিভ অনকোলজি’ ইউনিট চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১৭:৪৫ আপডেট : ৩০ জুন ২০২২, ১৭:৪৫

রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় জাতীয় ক্যানসার গবষেণা ইনস্টিটিউটের প্রিভেন্টিভ অনকোলজি (ক্যানসার প্রতিরোধ) ইউনিট চালু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) ইনস্টিটিউটের সি-ব্লকে রোগী ও রোগীর স্বজনদের এক সমাবেশে রোটারির পক্ষ থেকে ১০ হাজার কপি লিফলেট হস্তান্তরের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর স্তন ক্যানসার কমিটির সহযোগিতায় ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলোজি (রোগতত্ত্ব) বিভাগের উদ্যোগে ইউনিটটি চালু হলো। এ দিন স্তন ক্যানসার বিষয়ক একটি চার রঙে ছাপা এবং সহজ বাংলায় লেখা লিফলেট প্রকাশ করা হয়।

এ সময় রোগী ও রোগীর স্বজনদের মাঝে লিফলেট বিতরণ করেন ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. স্বপন বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ও রোটারির ডিস্ট্রিক্ট ব্রেস্ট ক্যানসার কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার।

তিনি জানান, ঈদুল আজহার পর থেকে ক্যানসার প্রতিরোধ এবং স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যাপক কার্যক্রম শুরু হবে। ক্যানসার ইনস্টিটিউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও এলাকাভিত্তিক সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হবে। এসব কার্যক্রমে সহায়তা করবে রোটারি।

ক্যানসার প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সহায়তা পেলে আরও বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে। ক্যানসার নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই।’

অনুষ্ঠানে আরও ছিলেন– রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক নিজাম উদ্দিন, অধ্যাপক রকিব উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক ডা. রওনক জাহান, রোটারির লেফটেনেন্ট গভর্নর তাহমিনা বেগম লাভলি, রোটারি ক্লাব অব ঢাকা প্যারাগনের সাবেক সভাপতি মনিকা হাসান, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির সাবেক সভাপতি সৈয়দ আফতাবুজ্জামান প্রমুখ।

 

/এমএস/আরকে/
সম্পর্কিত
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
প্রত্যেক নারীর ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিতের তাগিদ ডা. জুবাইদার
সর্বশেষ খবর
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল