করোনায় পাঁচ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৬:৫৩ আপডেট : ০১ জুলাই ২০২২, ১৭:৩৬

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৫৪। এই সময়ে নতুন আরও ১ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন।

শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৪০৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৮৯টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩৭৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ এবং করোনাকালের শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ তিন জন এবং নারী দুই জন। এরমধ্যে বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে মারা গেছেন এক জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। মৃত সবাই ঢাকার বাসিন্দা।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা