২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৭:০৯ আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭:২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৪৩০ জন।  এর আগে গতকাল শনাক্ত ছিল ৪৪৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৬৬ জন। শনাক্ত ২০ লাখ ১ হাজার ৭৭৫ জন। রবিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ২৭০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১১৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ১০৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৯৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৭১ শতাংশ। মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন দুজন। এছাড়া রংপুর ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল