ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১৩:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৭:১৯

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধের দোকান বন্ধের কোনও নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবা হচ্ছে জরুরি সেবা। আমরা কোনও হাসপাতালের সময়সীমা কমাইনি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিস সময় ৮টা থেকে ৩টা করেছি। তাছাড়া সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময় অপরিবর্তিত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘ওষুধের দোকান বন্ধের কোনও নির্দেশনা আমরা দেইনি। ওষুধ একটি জরুরি প্রয়োজনীয় বিষয়। জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় না। ফার্মেসি কিন্তু ২৪ ঘণ্টাই খোলা থাকে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন ওষুধের দোকান রাত ১২টার পর বন্ধ রাখার বিষয়ে বলে থাকলে তাদের সঙ্গে আলোচনা করে একটা সুরাহা আমরা করবো। আমি মনে করি, এটা ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত। আমরা আলোচনা করে খোলা রাখার ব্যবস্থা নেবো।’

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার
ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি