লকডাউনের কারণে যক্ষ্মা নির্ণয় ব্যাহত হয়েছে: গবেষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১৫:২৬আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:১৪

কোভিড-১৯-এর কারণে যক্ষ্মা স্ক্রিনিং উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে বলে গবেষণায় জানা গেছে। এছাড়া সেবাগ্রহীতাদের জন্য লকডাউনের কারণে সৃষ্ট পরিবহন সংকট এবং করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়কে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে এই জরিপে। অপরদিকে, পর্যাপ্ত স্বাস্থ্যসেবাদানকারীর অভাব, কাজের চাপ বৃদ্ধি এবং কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার বিষয়গুলো স্বাস্থ্যসেবাদানকারীদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় বলেও জানা যায়।

ঢাকার নির্দিষ্ট এলাকায় ফুসফুসীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ পরিষেবার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব বিষয়ক গবেষণার ফলাফল তুলে ধরেন ডা. ফারিহা আলম মিহিকা। তিনি ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবাদানকারী ও যক্ষ্মা রোগীদের সাক্ষাৎকার নিয়েছেন এবং ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর সময়সীমার মধ্যে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি ক্রস-সেকশনাল গবেষণা সম্পন্ন করেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে আইসিডিডিআর,বি পরিচালিত ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) কার্যক্রম আয়োজিত একটি অনুষ্ঠানে আজ  ফেলো গবেষকরা তাদের যক্ষ্মা বিষয়ক গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। ইউএসএআইডি’র জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মিরান্ডা বেকমেন, আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ ও সিনিয়র ডিরেক্টর ড. ফেরদৌস কাদরী।

গবেষক ডা. আজিজুর রহমান শারাক ঢাকায় বসবাসকারী ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগীদের পরিবারের সদস্যদের মাঝে ওষুধ সংবেদনশীল এবং ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রাদুর্ভাবের ওপর তার গবেষণার ফলাফল উপস্থাপন করেন। নভেম্বর ২০২০ থেকে অক্টোবর ২০২১ সালের মধ্যে পরিচালিত এই ক্রস-সেকশনাল পদ্ধতির গবেষণায় তিনি ঢাকায় ৯৩ জন ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা রোগীর পরিবারের মোট ৩৫৫ জন সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন। গবেষণায় পাওয়া যায়, ৯ দশমিক ৯ শতাংশ পরিবারের সদস্যদের যক্ষ্মার লক্ষণ ছিল এবং পরবর্তীকালে ৬ দশমিক ৭ শতাংশ  জনের যক্ষ্মা ধরা পড়ে।

উল্লেখ্য, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগীর পরিবারের ১৭৮ জন সদস্যকে স্ক্রিনিং করে ১ জন যক্ষ্মা রোগী পাওয়া গেছে।

ঢাকায় শিশু যক্ষ্মা শনাক্তকরণের প্রতিবন্ধকতার বিষয়ে গবেষণা করেন ডা. মো. ইমতিয়াজ উদ্দিন। একটি কোয়ালিটিটিভ গবেষণায় তিনি যক্ষ্মা আক্রান্ত শিশু, তাদের পিতামাতা এবং স্বাস্থ্যসেবাদানকারী সব মিলিয়ে ৩২ জনের সাক্ষাৎকার নিয়েছেন। গবেষণায় দেখা গেছে, সামাজিক ও প্রচলিত স্টিগমা, ভুল ধারণা এবং শিশু যক্ষ্মা সম্পর্কে জ্ঞানের অভাব, অপ্রতুল কনটাক্ট ইনভেস্টিগেশন, রোগ নির্ণয়ে সীমাবদ্ধতা, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবাদানকারী এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা শিশু যক্ষ্মা শনাক্তকরণের বাধাগুলোর মধ্যে অন্যতম।

মমতাজ বেগম নিপসম স্বাস্থ্যসেবা কর্মী এবং রোগীদের মাঝে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বিষয়ক জ্ঞান ও মনোভাব সম্পর্কিত গবেষণা উপস্থাপন করেন। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়সীমার মধ্যে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি একটি ক্রস-সেকশনাল গবেষণা সম্পন্ন করেন। এই গবেষণায় তিনি ২৩২ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন, যার মধ্যে ১০১ জন স্বাস্থ্যসেবা কর্মী ও ১৩১ জন রোগী। সমীক্ষায় দেখা গেছে, ৯৩ শতাংশ চিকিৎসক ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বিষয়টি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। আর প্রায় ৬৯ শতাংশ নার্স এবং ৮২ শতাংশ রোগী এই বিষয় সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন।

আইসিডিআর,বি পরিচালিত ইউএসএআইডি'স এসিটিবি, বিএসএমএমইউ এবং নিপসম-এর সমন্বিত উদ্যোগে চার জন স্নাতকোত্তর চিকিৎসক-শিক্ষার্থীদের যক্ষ্মা বিষয়ক গবেষণা সম্পন্নের জন্য এই ফেলোশিপ প্রদান করা হয়। এই উদ্যোগটি যক্ষ্মা সম্পর্কিত গবেষণার জন্য নতুন প্রজন্মের গবেষকদের একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, ইউএসএআইডি, বিএসএমএমইউ, নিপসম, গণমাধ্যম, আইসিডিডিআর,বি এবং বাংলাদেশে যক্ষ্মা নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ভূমিকম্প অনুভূত 
দেশে ভূমিকম্প অনুভূত 
‘মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কমন বিষয়ের পরীক্ষা হবে একই প্রশ্নে’ 
‘মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কমন বিষয়ের পরীক্ষা হবে একই প্রশ্নে’ 
চট্টগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
চট্টগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
নিষিদ্ধ সংগঠনের উসকানির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ  
নিষিদ্ধ সংগঠনের উসকানির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ  
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি