ডেঙ্গু রোগীর চিকিৎসা দেবে ডিএনসিসির কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১১:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:২৪

করোনা চিকিৎসায় ব্যবহৃত ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদফতরের এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশে শনিবার (২২ অক্টোবর) একদিনে রেকর্ড সংখ্যক ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১২ জন।

ডিএনসিসি কোভিড ১৯ ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি। তবে আজকে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী