শুরু হলো দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৬:০৫

বিশেষজ্ঞ চিকিৎসকের রোগী দেখার মধ্য দিয়ে শুরু হলো দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখা শুরু করেছেন।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন। এরফলে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণ বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনিশিয়ান, কর্মচারী ও রোগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। 

রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেবা পাবেন। রেফার্ডকৃত রোগীরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে টিকিট সংগ্রহ করে এই সেবা নিতে পারবেন। যে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা কার্যক্রম শুরু করেছেন, সেই বিভাগগুলো হলো, জেনারেল শিশু, অবস অ্যান্ড গাইনি, অফথালমোলজি, বক্ষব্যাধি, নিউরোলজি, নেফ্রোলজি (কিডনি), ইউরোলজি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি (থোরাসিক সার্জারিসহ), সার্জিক্যাল অনকোলজি, অর্থপেডিক্স অ্যান্ড ট্রমা, হেপাটোলজি (লিভার), গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সার্জারি বিভাগ।

এই কার্যক্রম উদ্বোধনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন এবং হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেইজ ২-এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্পের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. নূর ই এলাহী মীম প্রমুখ।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের