সোহরাওয়ার্দী মেডিক্যালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস (ওসেক) চালু করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) এই সার্ভিসের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় তিনি বলেন,  এই ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালুর মাধ্যমে রোগীরা জরুরি সেবা পাবে। যার যে সেবা প্রয়োজন, সেই সেবা নিতে পারবেন। এখানে রোগ অনুযায়ী জরুরি চিকিৎসা দেওয়া হবে, রোগ গুরুতর হলে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আরও কয়েকটি বড় হাসপাতালে এই সেবা চালু করা হয়েছে। সকল হাসপাতালে ওসেক চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

হাসপাতাল সূত্র জানায়, যেসব রোগীরা জরুরি চিকিৎসা নিতে আসবেন তাদের রোগ অনুযায়ী ওসেকে ব্যবস্থা নেওয়া হবে। গুরুতর না হলে এখানে সেবা দিয়ে বাড়িতে ফিরতে পারবেন রোগীরা। আর গুরুতর হলে রোগ বিবেচনায় চিকিৎসা চলবে। এই সেবার মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডের ওপর চাপ কমবে।

শনিবার (১৪ জানুয়ারি) থেকে ওসেক সার্ভিসটিতে প্রাথমিকভাবে রোগীদের সেবাদান শুরু হয়। এই সার্ভিস উদ্বোধনের মাধ্যমে পুরোদমে সেবাদান শুরু করলো সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসেকে যেসব সেবা দেওয়া হবে

যে কোনও রোগী দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসা নিতে পারবেন। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকায় রোগীকে অন্যত্র যেতে হবে না। জরুরি রোগীর সেবায় অত্যাধুনিক ল্যাব সাপোর্ট, আলট্রাসনোগ্রাম, ইসিজি, পোর্টেবল এক্সরেসহ প্রায় সব ধরনের ডায়াগনস্টিক সুবিধা রয়েছে। মেডিক্যাল অফিসার ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকেরা সার্বক্ষণিক সেবা দিবে। জরুরি রোগীর সুষ্ঠু ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নার্স, প্যারামেডিক, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছে।

জরুরি রোগীর প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সিদ্ধান্ত সাপেক্ষে জরুরি অপারেশনের সুবিধা মিলবে।গুরুতর রোগীরা পাবেন মেকানিকেল ভেন্টিলেশন ও চার শয্যার আইসিইউ সাপোর্ট। জরুরি রোগী ভর্তি অথবা অবজারভেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা আছে। আরও উন্নত চিকিৎসার জন্য রেফার্ড হাসপাতালে নিতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা রয়েছে।

এ ছাড়া জরুরি রোগীর প্রয়োজনে ব্যবহৃত বেশিরভাগ ওষুধ মিলবে ওসেকে। রোগী ৪৮ ঘণ্টার বেশি ভর্তি থাকা লাগলে, আন্তঃবিভাগে বিভিন্ন ওয়ার্ডে রুটিন রোগী হিসেবে ভর্তির ব্যবস্থা করা হবে। আইসিইউ প্রয়োজন হলে হাসপাতালের আন্তঃবিভাগে আইসিইউতে স্থানান্তরের ব্যবস্থা থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি