জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক গবেষণা কার্যক্রম উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২২:০১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২২:৩৩

ঢাকা কমিউনিটি হাসপাতালে জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক গবেষণা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকদের একটি টিম ৪০০ জন নারীকে ফ্রি-ক্যানসার স্ক্রিনিং পরীক্ষা করে দেয়। স্ক্রিনিং পদ্ধতি হিসেবে ভায়া ও প্যাপ পরীক্ষার তুলনামূলক কার্যকারিতা নিরূপণ ও অংশগ্রহণকারী নারী ও ক্যানসার শনাক্ত হওয়া নারীদের আর্থসামাজিকসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান অনুষ্ঠানে শনাক্ত জরায়ুমুখ ক্যানসার রোগীদের চিকিৎসার দায়িত্ব হাসপাতাল পালন করবে বলে ঘোষণা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যানসার রোগতত্ত্ববিদ ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলোজি বিভাগের সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের মতো সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ক্যানসার চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ, স্ক্রিনিং ও গবেষণায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতালভিত্তিক প্রচলিত ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বিধায় একে যুগোপযোগী ও কমিউনিটি তথা জনগোষ্ঠীভিত্তিক কর্মসূচি হিসেবে গ্রহণ অতি জরুরি।

অধ্যক্ষ ডা. এএসএম মনিরুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাইনি বিভাগের অধ্যাপক সারিয়া তাসনিম, অধ্যাপক নাহিদ সুলতানা ও ডা. শাহ আহমেদ শরীফ। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান প্রধান অতিথিকে ক্যানসার সচেতনতা কার্যক্রমে কমিউনিটি হাসপাতালকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী