শাহবাগ ও বিএসএমএমইউতে অবস্থান নেবেন আন্দোলনরত চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৮:৪৫আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৮:৫৪

ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও গণঅনশন কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (৮ জুলাই) কর্মবিরতি এবং রবিবার (৯ জুলাই) অনশন কর্মসূচি পালনের পর নতুন কর্মসূচি নির্ধারণ করেছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। আগামীকালের মধ্যে দাবি আদায় না হলে শাহবাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নেবেন তারা। এছাড়া সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন চিকিৎসকরা। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন্নবী।  

রবিবার কর্মসূচিতে আন্দোলনকারীরা ‘যদি চাও ভালো চিকিৎসা, করও আমাদের বাঁচার ব্যবস্থা’; ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার টাকা ভাতা চাই’; ‘পেটে আমার ক্ষুধা, সেবা দেবো কোথা?’; ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। চিকিৎসকদের দাবি– ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজারে উন্নীত করা ও নিয়মিত ভাতা দেওয়া।

রবিবার অনশন কর্মসূচি পালন করেন আন্দোলনরত চিকিৎসকরা

ডা. মো. নুরুন্নবী জানান, দাবি আদায় না হলে আগামী ১১ জুলাই শাহবাগে এবং বিএসএমএমইউ’র বটতলায় অবস্থান কর্মসূচি পালন করবো। এছাড়া আমরা আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবো, তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবো এবং স্মারকলিপি দেবো।   

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা দুই বছর থেকে দীর্ঘ পাঁচ বছর উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং এই সময়টা তারা হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসা দিতে বাধ্য। একইসঙ্গে নিয়ম অনুযায়ী তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। এজন্য তারা সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন, যা একটা বড় শহরে থেকে সংসার পরিচালনার জন্য যৎসামান্য বলে মনে করেন চিকিৎসকরা। বাড়ি ভাড়া ও স্ত্রী-সন্তানদের নিয়ে উচ্চ বাজারমূল্যের এই কঠিন সময়ে সংসার পরিচালনা করা কষ্টের এবং অমানবিক বলে জানান তারা। তাই দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির জন্য তারা আন্দোলন করে আসছেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম