করোনা ডেডিকেটেড হাসপাতালে এবার হবে ডেঙ্গু চিকিৎসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৬:২৯আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬:২৯

দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় মহাখালির ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড  হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনবল ও ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা হলেই হাসপাতালটিকে পুরোপুরি ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হবে। ইতোমধ্যে ডেঙ্গু রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার (১০ জুলাই) দেশে অব্যাহতভাবে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় ডিএনসিসি কোভিড হাসপাতালকে প্রয়োজনে এক হাজার শয্যার ডেঙ্গু ডেডিকেটেড করে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিগ্রেডিয়ার জেনারেল শফিকুর রহমান বলেন, এই হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমরা ইতোমধ্যে রোগী ভর্তি শুরু করেছি। আজ সকাল ৮টা পর্যন্ত ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু চিকিৎসার জন্য ৪০০ বেড প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, ১ হাজার ৫৪ বেডের এই হাসপাতালের কিছু বেড আমরা করোনা রোগীর জন্য রেখে বাকিগুলো প্রস্তুত করছি। ৮০০ বেড পর্যন্ত আমরা বর্ধিত করতে পারবো পর্যায়ক্রমে। এই মুহূর্তে আমরা ৪০০ বেড প্রস্তুত রেখেছি। রোগী আসলে পর্যায়ক্রমে বাড়াতে থাকবো। আমাদের প্রয়োজনীয় জনবলের সাপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এফএস/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের