মশা কমানোর দায়িত্বপ্রাপ্তদের ভালোভাবে কাজ করা প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা কমাতে হবে, মশার কামড় যদি না কমে, ডেঙ্গু রোগী কমবে না। ডেঙ্গু কমানো সবচেয়ে বড় বিষয়। কাজেই মশা কমানো যাদের দায়িত্ব, তাদের সে দায়িত্ব ভালোভাবে পালন করা প্রয়োজন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে গেছে। শুধু ঢাকা নয়, আজকে ৬৪ জেলাতেই রোগী পাওয়া যাচ্ছে। প্রতি দিন ৩ হাজার রোগী পাওয়া যাচ্ছে। কেন পাচ্ছি? অর্থাৎ মশা কমেনি, বেড়েছে।  মশার কামড় বেড়েছে, সেই কারণে আমরা রোগী বেশি পাচ্ছি। কাজেই যেখানে মূল সমস্যা, গোঁড়ায় আমাদের হাত দিতে হবে। যেখানে মশার প্রজনন হচ্ছে, সে জায়গায় স্প্রে করতে হবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ড্রেনে, ডোবা ও নালায় স্প্রে করতে হবে। বাড়ির আশেপাশে ভেতরে স্প্রে করতে হবে। যার যেখানে দায়িত্ব সেখানে তা পালন করতে হবে। ওই দায়িত্ব তো আমরা দেখি না। আমাদের দায়িত্ব তো হাসপাতালে চিকিৎসা দেওয়া। সেই চিকিৎসা আমরা সঠিকভাবে দিচ্ছি এবং হাসপাতালের ভেতরে তো বেডের কমতি নেই। যদিও প্রতি দিন ৩ হাজার রোগী প্রবেশ করছে। চিকিৎসারও কোনও কমতি নেই।  হাসপাতালে স্যালাইনেরও কোনও অভাব নেই। হ্যাঁ, বাইরে স্যালাইনের একটু ঘাটতি হয়েছে বলে আমাদের কানে এসেছে। সে কারণে আমরা আমদানির অনুমতি দিয়েছি। সাত লাখ ব্যাগ স্যালাইন দেশে আসার প্রক্রিয়ার মধ্যে আছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে।’

মন্ত্রী বলেন, ‘তবে মূল যেখানে হাত দেওয়া উচিত, তা হলো ডেঙ্গু মশা যেন না থাকে। সারা বছর যেন এই বিষয়ে কাজ করা হয়, পদক্ষেপ নেওয়া হয়। একদিকে রোগী বাড়াবো, আরেকদিকে বলবো—  চিকিৎসাসেবা দিতে পারছি না, এটা ঠিক না। চিকিৎসাসেবার সরকারি হাসপাতালে কোনও অভাব নেই। আমাদের কাজটি আমরা ঠিকভাবে করছি। অন্যদের কাজ তারা যেন ভালোভাবে করে।’       

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের