বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৩, ১৮:২৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৮:২৯

উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে ছয়টি অনুষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। বিজয়ী এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একইসঙ্গে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন তিনি।

নির্বাচনের ঘোষিত ফলাফলে ডিন নির্বাচিত হয়েছেন– মেডিসিন অনুষদে নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদে বর্তমান ডিন ও নিউরো সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের বর্তমান ডিন ও বিশ্বদ্যিালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, শিশু অনুষদে শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশাল মেডিসিন অনুষদে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমি দায়িত্বভার গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় পরিচালনায় সব পর্যায়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। বিজয়ীদের কাছে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সুপরামর্শ চাচ্ছি। আপনাদের পরামর্শে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। শিক্ষক সমিতির নির্বাচনও দেওয়া হবে খুব শিগগিরই।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য আজকের নির্বাচনের মতো কাজ করতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবারও ক্ষমতায় আসতে পারেন সে লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে।’

এই ডিন নির্বাচনে মেডিসিন অনুষদে তিন জন, সার্জারি অনুষদে তিন জন, শিশু অনুষদে পাঁচ জন, ডেন্টাল অনুষদে তিন জন, বেসিক সাইন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে তিন জন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশাল মেডিসিন অনুষদে এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের