৫১ বছরে টিকা দেওয়া হয়েছে ৯৯ কোটি শিশুকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৬:৫৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:৫৮

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদকে জানিয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে গুটিবসন্তের টিকা প্রদানের মাধ্যমে বাংলাদেশে প্রথম টিকা দেওয়া শুরু হয়। ফলে বাংলাদেশ থেকে গুটিবসন্ত নির্মূল হয়। দেশের প্রথম জাতীয় টিকা দিবস থেকে বর্তমান সরকারের সময় পর্যন্ত জাতীয় টিকা দিবস পালনের মাধ্যমে সারা দেশে মোট ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ৩ হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ বিদেশে রফতানি হয়েছে। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধ রফাতানি হয়ে থাকে বলেও মন্ত্রী জানান।

শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বর্তমান সরকারের তিন মেয়াদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার মাধ্যমে ১৫৭টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম