ওষুধের দাম কমালে রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমি সবার সহযোগিতা চাই। স্বাস্থ্যব্যবস্থাকে সুন্দর করতে চাই। যদি ওষুধের দাম সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো। তবে এটির দাম কমানো বা বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনার পর এ বিষয়ে জানানো হবে।’

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ১৫তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মেডিক্যাল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি না হওয়ায় বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হয়। ফলে খরচ বেড়ে যায় কয়েক গুণ। দেশেই যদি তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। এ ব্যাপারে বিভিন্ন কোম্পানিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যে ওষুধের কোয়ালিটি (মান) ভালো নয়, সেটা আসলে ওষুধই না। মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আগে। দেশে ওষুধশিল্পের সক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে ওষুধ বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠিয়েছি। এখন আমাদের কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে।’

সরকারকে সব সময় স্বাস্থ্য খাত নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে পাপন বলেন, ‘স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ না করলে বিপদ হতে পারে। অন্যদিকে ওষুধের উৎপাদন খরচ যেভাবে বেড়েছে, সেভাবে আমরা ওষুধের দাম বাড়াইনি। তবে যেসব জায়গায় ওষুধের দাম অ্যাডজাস্ট করতে হবে, সেসব জায়গায় অ্যাডজাস্ট করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।

/এসও/এনএআর/
সম্পর্কিত
ভারতে অনুমোদন পেলো ডেঙ্গুর প্রথম টিকা
জুলাই আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর 
সর্বশেষ খবর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার