ঈদের ছুটিতে বিএসএমএমইউ’র জরুরি ও অন্তর্বিভাগ খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৯:২৫আপডেট : ১৩ জুন ২০২৪, ১৯:২৬

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিন দিনের ছুটি ঘোষণা হয়েছে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোর খোলা থাকবে। আগামী বুধবার (১৯ জুন) থেকে সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সই করা বিজ্ঞপ্তিতে ঈদের ছুটির এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৬ জুন) থেকে মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন, পিসিআর ল্যাব এবং কোভিড-১৯ ভ্যাক্সিনেশন বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া বুধবার (২৬ জুন) অফিস খোলার পর সকাল ৯টা থেকে ৯টা ৩০ পর্যন্ত সব শিক্ষক, ৯টা ৩০ থেকে ১০টা পর্যন্ত চিকিৎসক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ে অধয়নরত সব রেসিডেন্ট ও নার্সিং কর্মকর্তা এবং ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সব কর্মচারীকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের