স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১৬:২৮আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৬:২৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। বুধবার (২৮ আগস্ট) সকালে স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা আহত হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা এবং স্বাস্থ্য খাতের সংস্কার এবং বিকেন্দ্রীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা। বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। আইটি খাতসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরও বলেন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের ৫০ বছরের বেশি সময় ধরে দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান। সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের এ দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
নুরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম