আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন বিএসএমএমইউ’র নতুন ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ২২:০৬আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২২:০৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। বুধবার ( ২৮ আগস্ট)  উপাচার্য হাসপাতালের কেবিন ব্লক, সাধারণ জরুরি বিভাগে চিকিৎসাধীন শিক্ষার্থী ও আহত ব্যক্তি, স্বজনদের সঙ্গে কথা বলেন এবং উন্নত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।  

এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ আহত ১৮১ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে ২ জনসহ চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। মারা গেছেন ২ জন। আহতদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্র, অপারেশনসহ প্রয়োজনীয় চিকৎসা সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ডা. শেখ ফরহাদ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী