বেসরকারি মেডিক্যাল ও ডেন্টালে শিক্ষার মানোন্নয়নে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ১৬:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:১৫

বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে ৫ সদস্যের পরিদর্শন ও মনিটরিং কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটি প্রতিমাসে অন্তত চারটি বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ পরিদর্শন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মাহবুবা বিলকিসের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোর অ্যাকাডেমিক, প্রশাসনিক ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে নিম্নোক্তভাবে পরিদর্শন ও মনিটরিং কমিটি নির্দেশক্রমে গঠন করা হলো।

কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেব দায়িত্ব পালন করবেন যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) ও উপসচিব (চিকিৎসা শিক্ষা-২)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বেসিক বিষয়ের একজন অধ্যাপক (মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর কর্তৃক মনোনীত)।

কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে—  কমিটি প্রতিমাসে কমপক্ষে চারটি বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজ পরিদর্শন করে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে,  অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধে প্রস্তুতি বিষয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে সরকারি মেডিক্যাল কলেজগুলোর মানোন্নয়নে কমিটি প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
খুলনা মেডিক্যালে আগুন ও রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ