চীন থেকে বিনামূল্যে মিলছে রোবটিক্স ফিজিওথেরাপির যন্ত্র: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বুধবার (১৮ ডিসেম্বর) উপদেষ্টার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করেন।

নুরজাহান বেগম বলেন, গুরুতর আহত কয়েকজনকে রোবটিক্স ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এ ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি আমাদের দেশে নেই। আন্দোলনে আহতদের জন্য এক সেট রোবটিক্স ফিজিওথেরাপি যন্ত্রপাতি চীন সরকার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেটা স্থাপন করলে দেশেই আহতদের রোবটিক্স ফিজিওথেরাপির চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থানে আমরা অনেক সন্তানকে হারিয়েছি। অনেক ছাত্র-জনতার স্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে আমাদের একযোগে কাজ করতে হবে।

কানাডিয়ান হাইকমিশনার জানান, কানাডা সরকার বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। বিশেষত স্বাস্থ্য খাতে আইসিডিডিআর,বি এবং ব্র্যাকের সঙ্গে কাজ করছে। কানাডায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস রয়েছে। বাংলাদেশে যদি কিছু হয় তার প্রভাব কানাডায়ও পড়ে।

হাইকমিশনার অজিত সিংয়ের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কানাডা আমাদের ডাক্তার, নার্স, ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। তাছাড়া হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানজনিত ব্যাপারে প্রশিক্ষণে সহযোগিতা করতে পারে।

সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা এডওয়ার্ড ক্যাবরেরা, ফারজানা সুলতানা এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার