ব্যাংককে পাঠানো হলো আন্দোলনে আহত আরও ৬ জনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২

অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে গুরুতর আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১০ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা আন্দোলন চলাকালে পায়ে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে এই ৬ জনকে ব্যাংককে পাঠানো হয়।

ব্যাংককে পাঠানো আহতরা হলেন– জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।

এসময় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) আন্দোলনে গুলিবিদ্ধ শ্রী দীপঙ্কর বালাকে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়।

এখনও পর্যন্ত এ নিয়ে মোট ৩৮ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছে সরকার।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে