বহির্বিভাগে ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ চালু করতে চায় বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩

রোগীদের দুর্ভোগ লাঘব, উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) বহির্বিভাগে ‘অনলাইন অ্যাপয়েনমেন্ট’ চালু করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই লক্ষ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপার স্পেশলাইজড হাসপাতালের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএসএমএমইউ’র বহির্বিভাগে চিকিৎসাসেবার মান উন্নয়নসহ রোগীদের দুর্ভোগ লাঘব, অযথা ভিড় এড়ানো, রোগীদের সময় সাশ্রয় করা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহের ঝামেলা এড়ানো, রোগীদের উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসএমএমইউ প্রশাসন বহির্বিভাগে আগত রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েনমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে।  দ্রুতই এই কার্যক্রম শুরু হবে এবং ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে এই কার্যক্রম বাস্তবায়ন হবে।

বিএসএমএমইউর  বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েনমেন্ট কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম পরিচালনার বিষয়ে বহির্বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সভায়।  

সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইটি সেলের ইন চার্জ অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সিস্টেম অ্যানালিস্ট মো. মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে অনলাইনে জুয়ার বিস্তার ‘নতুন ঝুঁকি’
পাঁচ দিনেই ইনস্টাগ্রামে বিজেপিকে পেছনে ফেললো ককরোচ পার্টি
অনলাইন পশুর হাটের সুবিধা-অসুবিধা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম