অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছিনতাই করতো তারা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ২২:৪৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২২:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছিনতাই করা এমন একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে ডেকে নিয়ে ছিনতাই করতো বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মীরসরাই উপজেলার মীরসরাই পৌরসভার বটতল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ওয়াছি আলম প্রকাশ শান্ত (১৯), তারাকাটিয়া গ্রামের মো. হেলালের ছেলে মো. সোহেল রানা (২০), পশ্চিম মীরসরাই গ্রামের মো. শামসুল হকের ছেলে তারিকুল ইসলাম রিফাত (১৯), মিঠানালা ইউনিয়নের দিদারুল আলমের ছেলে মো. সবুজ (২০), খৈয়াছরা ইউনিয়নের বাদামতলী গ্রামের মো. কবিরের ছেলে মো. আরিফুল ইসলাম (১৯), ইছাখালী ইউনিয়নের ইউসুফের ছেলে মো. হৃদয় (১৯) ও নোয়াখালীর সেনবাগ থানার জমিদারহাট গ্রামের এমরান হোসেনের ছেলে মো. রিয়াজ হোসেন (১৯)।

পুলিশ জানায়, অনলাইনে কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে তা কেনার জন্য গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের আবুবকর সিদ্দিক মীরসরাইয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মা ও শিশু হাসপাতালের সামনে গ্রেফতারকৃত সাত জনসহ অজ্ঞাত আরও দুই-তিন জন তাকে মারধর করে সঙ্গে থাকা ৬৮ হাজার ৫০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় আবুবকরের মা নাছিমা বেগম মীরসরাই থানায় মামলা করেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাত জনকে গ্রেফতার করা হয়। মূলত অনলাইনে কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছিনতাই করে আসছিল চক্রটি। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হবে। মামলায় আট জনের নাম উল্লেখ করে আরও দুই-তিন জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তাদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী