ঢাবি সাবেক ভিসি অধ্যাপক আরেফিনের বিষয়ে যা জানালেন চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ১৩:১৬আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৪:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। অধ্যাপক আরেফিনের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার (৭ মার্চ) দুপুরে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন অধ্যাপক নজরুল ইসলাম।

তিনি জানান, অধ্যাপক আরেফিনের ব্লাড প্রেশার ঠিক আছে। ইতোমধ্যে তাকে রক্ত দেওয়া হয়েছে। তাতে প্লাটিলেট কাউন্ট ১ লাখের বেশি। ইউরিন আউটপুট ঠিক আছে, হার্ট ভালো আছে। তবে ব্রেনের ফাংশন কিছুটা অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘চোখের মণি ডায়ালেটেড হচ্ছে না (চোখে যখন আলো যায় তখন চোখের মণি সংকুচিত কিংবা প্রসারিত হচ্ছে না)। কোনও ধরনের রিএকশন পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে ব্রেনস্টেম রিফ্লেক্স অনুপস্থিত। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।‌ ব্রেনের অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা অপারেশনের প্রক্রিয়া শুরু করতে পারেন।’

বৃহস্পতিবার দুপুরে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান আ আ ম স আরেফিন সিদ্দিক। সেখান থেকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

আ আ ম স আরেফিন সিদ্দিকের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী