বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১৭:৩০ আপডেট : ২১ জুন ২০২৫, ১৭:৩০

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২১ জুন) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এটি এ বছরে একদিনে পাওয়া সর্বাধিক রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ সব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৪২৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আওর জানায়, এ মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৮৮২ জন। এর মধ্যে ঢাকায় ২২৯ জন, বাকি ৬৫৩ জন অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিদের মধ্যে ১৬৭ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৭৬ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৫ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) আট জন এবং রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন রোগী পাওয়া গেছে।  

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে ৭ জন, মেতে তিন জন এবং জুনে এখন পর্যন্ত আট জন মারা গেছেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
সর্বশেষ খবর
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন