মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন ২৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১৭:৫৬আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৭:৫৬

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ২৪ জন এখনও রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখনও পর্যন্ত ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বশেষ রবিবার (১০ আগস্ট) একজন শিক্ষিকা এবং একজন শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। তারা হলেন— সুমাইয়া লরিন এবং ইউশা। সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও পর্যন্ত মারা গেছেন ১৮ জন। চিকিৎসাধীন যারা আছেন, তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন। বাকিদের মধ্যে ১৮ জন কেবিনে এবং ৫ জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং ৫ জন সিভিয়ার বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছে মাইলস্টোনের ১২ বছরের শিক্ষার্থী আরিয়ান আফিফ। তার ৩৮ শতাংশ বার্ন ইনজুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়া সিভিয়ার রোগীদের মধ্যে আছে  ৯ বছর বয়সী সায়েবা, ৪৫ বছর বয়সী মাহফুজা খাতুন, ১০ বছর বয়সী সায়েরা, ১৫ বছর বয়সী তাসনিয়া এবং ১২ বছর বয়সী নাভিদ নেওয়াজ। তাদের শরীরে ২২ শতাংশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বার্ন ইনজুরি।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের