বিএমইউ’র রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৫, ১৮:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৮:৪৯

রোগীদের ভোগান্তি দূর করতে ও ভিড় এড়াতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করা হয়েছে। এর ফলে রোগীদেরকে এখন আর সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, কনট্রাস্ট এক্সরে করানোর জন্য ভোর থেকে এসে লাইনে দাঁড়াতে হবে না। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) হাসপাতালের এফ ব্লকের ৪তলায় অনলাইনে এই অ্যাপয়েন্টমেন্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান। 

অধ্যাপক ডা. হাবিনা খাতুন জানিয়েছেন, বর্তমানে রোগীরা রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের মোট পরীক্ষার ৫০ শতাংশ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং পর্যায়ক্রমে রোগীদের সুবিধা অনুযায়ী এটা ১০০ শতাংশে উন্নীত করা হবে। 

আইসিটি সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bmu.ac-তে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট মেন্যুতে ক্লিক করে পরবর্তী সময়ে ‘ফর রেডিওলজি অ্যান্ড ইমেজিং’ এ ক্লিক করার পর অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করার পর চিকিৎসকের পরামর্শ মোতাবেক তার প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, কনট্রাস্ট এক্সরে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। রোগীরা পরবর্তী তিন কর্ম দিবস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।  

উদ্বোধী অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, রেডিলজি অ্যান্ড ইমেজিং বিভাগকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এই বিভাগে সবচাইতে বেশি সর্বাধুনকি প্রযুক্তির প্রয়োগের সুযোগ রয়েছে। তাই প্রযুক্তির প্রয়োগে রেডিওলজি বিভাগকে এক নম্বর হতে হবে। রেডিলজি অ্যান্ড ইমেজিং বিভাগ এমন একটি বিভাগ যেখানে এর সম্প্রসারণের বড় ধরনের সুযোগ রয়েছে। আর এটা বাস্তবায়ন করতে পারলে রোগীরা উপকৃত হবেন। রেডিলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইন  অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু হওয়ায় রোগীদের দুর্ভোগ যেমন কমে আসবে আবার পরীক্ষা-নিরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া কিছু কিছু অনাকাঙ্ক্ষিত, অনৈতিক বিষয়ও এড়ানো সম্ভব হবে। 

ডা. নাহরীন আখতার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রধান তিনটি কাজ হলো গবেষণা, শিক্ষা ও চিকিৎসাসেবা। এরমধ্যে চিকিৎসাসেবার অংশ হিসেবে বহির্বিভাগে টিকেট সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য রশিদ সংগ্রহ করতে রোগীদের লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সমস্যা দূর করার জন্য ও রোগীদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিএমইউ’র বর্তমান প্রশাসন অনলাইন সেবা কার্যক্রম চালু ও জোরদার করেছে। 

অনুষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. মঈনুল আহসান, অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা, সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. এএসএম সাহিদুল হোসেন (বাবু), সহযোগী অধ্যাপক ডা. আখম আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোর্শেদা বেগম, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী কবির, সহযোগী অধ্যাপক ডা. জেরীন সুলতানা দীপা, সহযোগী অধ্যাপক ডা. তাহেরা সুলতানা, সহযোগী অধ্যাপক ডা. অনিন্দতা দত্ত, সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মো. মেনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. সেলিনা রহমান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ বাতিল
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত